মেখল মাদ্রাসার মুহতামিম উসমান ফয়েজীর ইন্তেকাল

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া হামিউচ্ছুন্নাহ মেখল মাদ্রাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহেরাজেউন)। গতকাল মঙ্গলবার বেলা দেড়টায় ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন নানা শারিরীক জটিলকায় ভুগছিলেন। আজ বুধবার সকাল ১১টায় মেখল মাদ্রাসা প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে মাওলানা এখলাস ফয়েজী। তার মৃত্যুতে মেখল মাদ্রাসার শিক্ষকশিক্ষার্থী, ভক্তঅনুরাগী ও আলেম সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, মাওলানা উসমান ফয়েজী দেশের প্রখ্যাত সুপরিচিত আলেম পরিবারের সদস্য এবং মুফতি আজম আল্লামা ফয়জুল্লাহ (রহ.)-এর কনিষ্ঠ নাতি। তিনি মেখল মাদ্রাসার সাবেক মুহতামিম আল্লামা নোমান ফয়েজী (রহ.)-এর ছোট ভাই। মাওলানা নোমান ফয়েজীর ইন্তেকালের পর এক জরুরি শুরা বৈঠকে মাওলানা উসমান ফয়েজীকে প্রতিষ্ঠানটির নতুন মুহতামিম হিসেবে মনোনীত করা হয়েছিল।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখলে অবস্থিত জামিয়া হামিউচ্ছুন্নাহ দেশের অন্যতম প্রাচীন ও শীর্ষস্থানীয় দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান, যা দীর্ঘকাল ধরে ইসলামি শিক্ষা ও দ্বীনি দাওয়াতের প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

পূর্ববর্তী নিবন্ধজনগণ স্বার্থান্বেষী ও দুর্নীতিবাজদের আসন্ন স্থানীয় নির্বাচনে প্রত্যাখ্যান করবে
পরবর্তী নিবন্ধসাউদার্ন মেডিকেল কলেজে কর্মশালা