আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় নির্বাহী চেয়ারম্যান আল্লামা আবুল কাশেম নূরী বলেছেন, মুসলিম হিসেবে প্রত্যেক মুসলমানের উচিত ইসলামী সংস্কৃতি লালন ও পরিচর্যা করা। আমরা সেই কর্তব্য পালন না করে বিজাতীয় সংস্কৃতি কৃষ্টি কালচারকে গ্রহণ করতে গিয়ে মুসলিম সমাজ ক্রমান্বয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে পৌঁছেছে। এর থেকে উত্তরণের অন্যন্য একটি পথ নিজস্ব সংস্কৃতিকে লালন ও পরিচর্যা করা। তিনি বলেন, মুসলিম সংস্কৃতি লালন ও পরিচর্যা করা সময়ের দাবি। তিনি গত ২১ জুন আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী টানেল মোড় চত্বরে পবিত্র হিজরি নববর্ষ উদযাপন উপলক্ষে আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উত্তর খুরুস্কুল হযরত শাহ আমানত খাঁন (রহ.) সুন্নীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ ক্বারী নঈম উদ্দিন শাহ্ চিশতীর সভাপতিত্বে ও পরিষদের সভাপতি মুহাম্মদ আরিফ উদ্দিন ও সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দরবারে হাশেমীয়া দরবারের সাজ্জাদানশীন কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী। প্রধান বক্তা ছিলেন এইচ. এম. আব্দুল মান্নান। উদ্বোধক ছিলেন মুহাম্মদ আলী আকবর সুমন। আলোচনায় অংশ নেন মুহাম্মদ সোহেল উদ্দিন সুমন, মুহাম্মদ শহীদুল আলম, মাওলানা মনির আহমদ আনোয়ারী, মুহাম্মদ আবু হানিফ, মুহাম্মদ জামাল উদ্দীন, আখতারুজ্জামান, জি.এম মামুনুর রশিদ, মুহাম্মদ নাজিম উদ্দীন খান, রবিউল হাসান দায়েমী, মুহাম্মদ ইব্রাহিম মিয়া, ফরহাদুল ইসলাম, ইলিয়াস উদ্দিন, মুহাম্মদ শাহজাহান, শফি আলম, মুহাম্মদ ফরহাদ প্রমুখ। ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় ছিলেন মুহাম্মদ তারেক রেযা কাদেরী, মুহাম্মদ ইকবাল হোসেন কাদেরী, মুহাম্মদ জানে আলম রেজা কাদেরী, মুহাম্মদ আশরাফুজ্জামান কাদেরী, মুফতি মহসিন রেজা কাদেরী, সাইমন রেজা কাদেরী, নুরুল্লাহ রায়হান মাহি, মুহাম্মদ রফিকুল ইসলাম কাদেরী, মুহাম্মদ মেহেদী হাসান নূর খাঁন, মিজানুর রহমান, হাফেজ তৌহিদুল ইসলাম ও হাফেজ পারভেজ রেজা। প্রেস বিজ্ঞপ্তি।











