হাটহাজারী কৃষি গবেষণা কেন্দ্রে কর্মশালা

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ জুন, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

টেকসই ও নিরাপদ বাণিজিক কৃষিতে রূপান্তরের লক্ষ্যে কৃষিখাতে নেয়া বড় প্রকল্প পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা গতকাল হাটহাজারী আঞ্চলিক কৃষি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দেশের জন্য টেকসই ও নিরাপদ কৃষির নিশ্চিত করতে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। কৃষি সমপ্রসারণ অধিদপ্তর ডিএই চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্ব কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তর ডিএইর পরিচালক মো. ওবায়দুর রহমান মন্ডল। বক্তব্য রাখেন ডিএই র পার্টনার প্রকল্পের অতিরিক্ত প্রোগ্রাম পরিচালক ড. গৌর গোবিন্দ দাশসহ কৃষি বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন। কর্মশালায় চট্টগ্রাম অঞ্চলের ৫ জেলার কৃষি মন্ত্রণালয়ের অধীন জেলা উপজেলার কর্মকর্তা, কৃষক, উদ্যোক্তাসহ প্রায় ২ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেণ।কৃষি সমপ্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলে পার্টনার প্রকল্প যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

পূর্ববর্তী নিবন্ধদীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর গভীর নলকূপ স্থাপন
পরবর্তী নিবন্ধমুসলিম সংস্কৃতি লালন ও পরিচর্যা করা সময়ের দাবি