মুজাফরাবাদ গণহত্যা দিবস আজ রবিবার (৩ মে)। মহান মুক্তিযুদ্ধের হানাদার পাকিস্তানী বাহিনীর বর্বরতম গণহত্যার শিকার পটিয়া উপজেলার মুজাফরাবাদ গ্রাম। ১৯৭১ সালের ৩ মে সংগঠিত এই নির্মম হত্যাযজ্ঞে শহীদ হন গ্রামটির ৩০০ এরও বেশি মানুষ। সমন্বয় ও বধ্যভূমি সংরক্ষণ পরিষদের উদ্যোগে ও পটিয়া উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে শ্রাদ্ধানুষ্ঠান, গার্ড অব অনার প্রদান, শহীদ স্মৃতিস্তম্ভ ও বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান, স্মরণসভা ও কৃতি ছাত্র–ছাত্রীদের পুরস্কার বিতরণ। মুজাফরাবাদ কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম–১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। মহান অতিথি থাকবেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান। অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছে বধ্যভূমি সংরক্ষণ পরিষদের সভাপতি প্রফেসর ড. তাপসী ঘোষ রায়, সাধারণ সম্পাদক বিপ্লব সেন ও সমন্বয়’র সাধারণ সম্পাদক কাজল কর এবং মুজাফরাবাদ গণহত্যা দিবস উদযাপন পরিষদ। প্রেস বিজ্ঞপ্তি।












