মুক্তিযোদ্ধা ইদ্রিস সিকদার

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ১৬ আগস্ট, ২০২৬ at ৭:৫২ পূর্বাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট মো. ইদ্রিস সিকদার (৭৫) গতকাল শনিবার ভোর ৫টায় বাঁশখালী উপজেলার পূর্ব শীলকূপস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ৬ ছেলে, ৪ মেয়ে ও অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। মো.ইদ্রিস সিকদার পূর্ব শীলকূপ সিকদার বাড়ির মরহুম সালেহ আহমদের ছেলে। মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার পর তিনি বাংলাদেশ বিমানবাহিনীতে যোগ দেন এবং দীর্ঘ কর্মজীবনে ফ্লাইট সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। অবসর জীবনে তিনি নিজ এলাকায় সামাজিক ও পারিবারিক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে সংসদ সদস্য মুহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালীব সাদলী, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ডেপুটি কমান্ডার আহমদ ছফা,শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়াররম্যান মোজাম্মেল হক সিকদার প্রমুখ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস সিকদারকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন ও থানা পুলিশের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর বাদ আছর ইসমাঈল সিকদার জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন
পরবর্তী নিবন্ধশাহেন শাহে সিরিকোটির (র.) মিশনকে এগিয়ে নিতে আন্তরিকতার সাথে কাজ করতে হবে