বাঁশখালীতে মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজসহ বহু শিক্ষা প্রতিষ্ঠান ও পূর্বদেশ পত্রিকার প্রতিষ্ঠাতা মরহুম মাস্টার নজির আহমদের ১২তম মৃত্যুবার্ষিকী, কলেজ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, স্নাতক(সম্মান) ৪র্থ বর্ষ ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় এবং দোয়া মাহফিল গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মো. আবদুল কাদেরের সভাপতিত্বে, প্রভাষক মুফিদুল আলম এবং প্রভাষক শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবু জাফর চৌধুরী,
অতিথি ছিলেন অধ্যক্ষ মোশারফ হোছাইন,অধ্যক্ষ মাওলানা ইসমাঈল হোছাইন,মৌলানা আবু রাশেদ. মোহাম্মদ মোজাম্মেল, খোকন চক্রবর্তী প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন ক্বারী নুরুল আমিন। বক্তারা দক্ষিণ চট্টগ্রামে শিক্ষা ও সামাজিক কর্মকান্ডে মাস্টার নজির আহমদের অবদান তুলে ধরেন।











