লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে দিনব্যাপী বিনামূল্যে শিশুদের খৎনা, গাইনী চিকিৎসা, চক্ষু চিকিৎসা,বাত–ব্যাথা, ডায়াবেটিস ও ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বি জি সেনের হাট উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
সেনের হাট ইসলামী পাঠাগারের উদ্যোগে ও সেনের হাট ইসলামী পাঠাগার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে এলাকার ৫ শতাধিক অসহায় ও দুস্থ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিদুয়ানুল করিম। এ উপলক্ষে অয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী।
পাঠাগার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীন আজাদের সঞ্চালনায় ও ফাউন্ডেশনের সভাপতি শহীদুল হকের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, বি জি সেনেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দীন, মাওলানা নাছির উদ্দীন। চিকিৎসা সেবা প্রদান করেন ডা. আয়শা সিদ্দিকা, ডা. আবদুল্লাহ আল ফাহিম, ডা.এজাজুল ইসলাম শিহাব, ডা. সাখাওয়াত হোসাইন টুটুল, ডা. মো. নুরুল ইসলাম ফাহিম, ডা. শ্রেয়সী দে, ডা.মোহাম্মদ দেলোয়ার হোসাইন,ডা. ফাহমিদা ফারজানা ফামিলা, ডা. এস এম পিয়াস উদ্দীন, ডা. আরিফ উদ্দীন। উপস্থিত ছিলেন মুহাম্মদ মাঈনুদ্দীন, এসএম আবু তৈয়ব, মুহাম্মদ ওবাইদুল্লাহ, মুহাম্মদ এরফানুল হক, রিয়াজ কামাল হিরণ, শাহাদাৎ হোসাইন, দিদারুল আলম, মুহাম্মদ আসহাব উদ্দীন, মুহাম্মদ আলমগীর, হিজবুল্লাহ, মুহাম্মদ জুনাইদ, মুহাম্মদ হাসান, রাকিবুল্লাহ প্রমুখ। ক্যাম্প পরিচালনায় সহায়তা করেন মাহমুদ বিন শব্বীর, মুহাম্মদ হিজবুল্লাহ, এমডি শাহাদত, কামরুল হাসান, মুহাম্মদ আবরাহাম,মুহাম্মদ রাকিবুল্লাহ,মুহাম্মদ হাসান, বদিউল আলম, মোহাম্মদ আলমগীর। প্রেস বিজ্ঞপ্তি।












