জাফর উল্লাহ খান

| রবিবার , ২৮ জুন, ২০২৬ at ৬:২৯ পূর্বাহ্ণ

হালিশহর থানা যুবদলের সাবেক সদস্য সচিব হাবিবুল্লাহ খান রাজু’র পিতা জাফর উল্লাহ খান চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার বিকাল ৩.৩০ মিনিটে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। জাফর উল্লাহ খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি এবং যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকলেজছাত্র সাজিদ হত্যা মামলায় যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল