মাসুম মিজান আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান

| বৃহস্পতিবার , ২ জুলাই, ২০২৬ at ৫:৪৭ পূর্বাহ্ণ

আলআরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি’র ব্র্যান্ড কমিউনিকেশন অ্যান্ড মার্কেটিং ডিভিশন (বিসিএমডি)-এর প্রধান হিসেবে যোগ দিয়েছেন জনসংযোগ ও কর্পোরেট যোগাযোগ ব্যক্তিত্ব মো. মিজানুর রহমান (মাসুম মিজান)। এর আগে তিনি ২০১৩ সালে জনসংযোগ কর্মকর্তা হিসেবে আলআরাফাহ্‌ ইসলামী ব্যাংকে যোগদান করেন। ব্যাংকিং খাতে যোগদানের পূর্বে মাসুম মিজান বিভিন্ন সংবাদপত্রে প্রায় ১৪ বছর সুনামের সাথে সাংবাদিকতা করেছেন। বর্তমানেও তিনি ফ্রিল্যান্স সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)-এর দুই মেয়াদে সহসভাপতির দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নেতৃত্ব প্রদান করেছেন। তিনি রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথেও সম্পৃক্ত রয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোটারেক্ট ক্লাব অব চট্টগ্রাম ওয়াটারফলের কার্যনির্বাহী কমিটি গঠন
পরবর্তী নিবন্ধনবগঠিত অ্যাড-হক কমিটিতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নাজিম উদ্দিন চৌধুরী