মাল্টিপ্লাগের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, যুবকের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ জুলাই, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

বান্দরবানে বিদ্যুৎপৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম ক্যওয়ংশৈ মারমা (২৪)

গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, জেলা সদরের সুয়ালক ইউনিয়নের লামার পাড়া এলাকায় নিজের ঘরে টেলিভিশন চালু করতে গিয়ে মাল্টিপ্লাগে সুইচ অন করতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে যুবকের লাশ উদ্ধার করে।

বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ পারভেজ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা উঠল
পরবর্তী নিবন্ধবন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা