মান্নান কচির পদত্যাগ, বিজিএমইএর সভাপতি রফিকুল ইসলাম

| রবিবার , ২৫ আগস্ট, ২০২৪ at ৮:৫৫ পূর্বাহ্ণ

ক্ষমতার পালাবদলের হাত ধরে পরিবর্তনের হওয়ায় আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন দেশের তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সভাপতি এস এম মান্নান কচি। গতকাল শনিবার ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বিজিএমইএর পর্ষদ বৈঠকে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়। সংগঠনটির নতুন সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে খন্দকার রফিকুল ইসলামকে, যিনি পর্ষদের সিনিয়র ভাইস–প্রেসিডেন্ট ছিলেন। রফিকুল ইসলাম ডিজাইন টেক্স নিটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধতারুণ্যের শক্তিতে দেশকে বদলে দিতে রাষ্ট্রকেই বড় পরিকল্পনা নিতে হবে
পরবর্তী নিবন্ধআ.লীগের নৈরাজ্য ও দুঃশাসনের কারণে জনগণের রোষানলে পালিয়েছে হাসিনা