মানব সভ্যতা বিকশিত করতে দ্বীনি শিক্ষার বিকল্প নেই : মাওলানা নূরী

| সোমবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৪৪ পূর্বাহ্ণ

বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী বলেছেন, ইসলাম মানব সভ্যতাকে বিকশিত করার জন্য দ্বীনি বুনিয়াদী শিক্ষার মাধ্যমে পারিবারিক ব্যবস্থাকে প্রবর্তন করেছে, কিন্তু পাশ্চাত্য বিশ্বের ভোগবাদী গোষ্ঠী সেই ইসলামের পারিবারিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, মানব সভ্যতাকে বিকশিত করতে দ্বীনি শিক্ষার বিকল্প নেই। মাওলানা নূরী সম্প্রতি পতেঙ্গাস্থ পদ্মা অয়েল নিউ হাউজিং জামে মসজিদ পরিচালনা পরিষদ আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিলে প্রধান মেহমানের বক্তব্যে এসব কথা বলেন। মসজিদের খতিব মাওলানা নোমানের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন মুফতি মুহম্মদ আবদুর রাজাক। অতিথি ছিলেন পদ্মা অয়েলের আই এম ওয়াহিদুজজামান, মুহাম্মদ ইউছুপ, ওসি দাউদুল ইসলাম, মুহাম্মদ মানিক, শাহাদাত হোসেন, মুহাম্মদ শাহজাহান প্রমুখ। শেষে মিলাদ, মুনাজাত শেষে মাহফিল সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধে হটস্পটগুলোতে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে চসিক
পরবর্তী নিবন্ধগাউসে পাক (রা.) এর শিক্ষা মানবজাতির জন্য অনুকরণীয়