মাদারবাড়ি শোভনীয় ক্লাবে চক্ষু ছানি পরীক্ষা সম্পন্ন

| রবিবার , ১১ অক্টোবর, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

গতকাল শনিবার সকাল সাড়ে আটটা থেকে দুপুর ২টা পর্যন্ত লায়ন্স ক্লাব অফ চিটাগাং ও লিও সেঞ্চুরিয়ানের সার্বিক তত্ত্বাবধানে এবং মাদারবাড়ি শোভনীয় ক্লাবের ব্যবস্থাপনায় ১৭৯ জন রোগী ছানি পরীক্ষার পর ৮১ জন ছানি অপারেশনের জন্য মনোনীত হন।

কাল সোমবার সকাল সাড়ে আটটায় লায়ন্স চক্ষু দাতব্য হাসপাতালে ভর্তি করে তাদের বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। গতকাল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মোঃ ইসরাফিল খসরু। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ শফিকুল আলম জুয়েল। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সিজেকেএসের সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাহউদ্দিন, লায়ন্স ক্লাব অফ চিটাগাংয়ের সাবেক কেবিনেট সেক্রেটারি লায়ন মোঃ আবু মোর্শেদ, সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এরশাদ উল্লাহ, লায়ন্স ফাউন্ডেশনের সেকেটারি ডাঃ দেবাশীষ দত্ত, লায়ন সাব্বির আহমেদ, লায়ন মামুনর রশীদ, আমান উল্লাহ, মোঃ কামরুল দুলাল, ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন লিটন, যুগ্ম সম্পাদক মোঃ নূর জাহেদ বাবলু, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক রানাসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

দ্বিতীয় পর্বে মাদারবাড়ি শোভনীয়া ক্লাবের অসচ্ছল রোগীদের মাঝে অর্থ ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন, মাদার বাড়ি শোভনীয়া ক্লাবের সভাপতি মোঃ শফিকুল আলম জুয়েল। সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি মোঃ আলাউদ্দিন ভুঁইয়া। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, আলোউদ্দীন ভূইয়া, ফারুক রানা, সাইমন আহমেদ শাহেদ, রিজভী হাসান সানি, আবছার উদ্দিন, আমিন হোসেন, মোঃ শাহাবুদ্দিন, শহিদুল বলম শহিদ ও অনিক। অসচ্ছল এলাকার রোগীদের মাঝে নগদ ৫০০০ টাকা করে ১৪ জনকে এবং মেধাবী ছাত্র/ছাত্রী ৬০ জনকে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএদেশে সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে
পরবর্তী নিবন্ধসমপ্রীতি বজায় রেখে সবাইকে একসঙ্গে দেশ গড়তে হবে