বোয়ালখালী থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ গত ১২ সেপ্টেম্বর পোপাদিয়া ইউনিয়নের ঈশ্বরভট্টের বাজারে অনুষ্ঠিত হয়। পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এসএম সেলিমের সভাপতিত্বে মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন।
জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মান্নানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন এসএম আকতার, এসএম জসিম, মোরশেদুল আলম, আসিফুল হক বাহার, জহুরুল আলম সরোয়ার, এসএম ইদ্রিছ, জফুরুল আলম, মোশারফ আরজু, মোছলেম উদ্দিন, সুজন, খোরশেদ, জিদান ও ইসমাইল খান লালন প্রমুখ। সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা মাদক ব্যবসা ও মাদকের বিস্তার রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। সমাবেশ শেষে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












