আলী মোহাম্মদ মাইজভান্ডারী (রহ.) স্মরণে মাহফিল

| সোমবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:১৭ পূর্বাহ্ণ

ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফের আলী মোহাম্মদ মাইজভান্ডারী (রহ.)’র ৩৭তম ওফাত বার্ষিকী ফাতেহা শরীফ উপলক্ষে আজিমুশ্‌শান ছেমা মাহফিল গত ৬ সেপ্টেম্বর আগ্রাবাদে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে পবিত্র খতমে কোরান, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, মিলাদ, কেয়াম, কবর জেয়ারত, রাত ব্যাপী আজিমুশ্‌শান ছেমা মাহফিল, ছেমা জিকির, আসকার করা হয়। এসময় সভাপতিত্ব করেন আল্লামা সৈয়দ আকতার কামাল শাহ্‌ আল মাইজভাণ্ডারী (মা.জি.)। উপস্থিত ছিলেন ছৈয়দ মিনহাজুল আবেদীন রিফাত শাহ্‌ আল মাইজভান্ডারী, ছৈয়দ মুহাম্মদ বেলাল উদ্দিন আল মাইজভান্ডারী, আবু মুছা ওসমানী আল মাইজভান্ডারী ও আলী মোহাম্মদ মাইজভান্ডারী প্রমুখ।

সভাপতি সৈয়দ আকতার কামাল শাহ্‌ আল মাইজভাণ্ডারী বলেন, আলী মোহাম্মদ মাইজভান্ডারী (রহ.) অলি আউলিয়াগনের সাহচর্যে এসে সৎ ও কর্মশীল জীবন অতিবাহিত করেছেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণে মিলাদ, কেয়াম, মুনাজাত ও ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহ্বান