চমেক হাসপাতালে ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে তিন লায়ন্স ক্লাব

| সোমবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ‘চিলড্রেন লিউকেমিয়া অ্যাসিসটেন্স এন্ড সাপোর্ট সার্ভিসেস’র চাইল্ড ক্যান্সার ওয়ার্ডে চিকিৎসাধীন ক্যান্সার আক্রান্ত শিশুদের মাঝে খেলনা, খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেছে তিনটি লায়ন্স ক্লাব।

গত শনিবার লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিট, লায়ন্স ক্লাব অব চিটাগাং বাকলিয়া এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাতের যৌথ উদ্যোগে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়। এ সময় চিকিৎসাধীন শিশুদের হাতে খেলনা ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি চিলড্রেন লিউকেমিয়া অ্যাসিসটেন্স এন্ড সাপোর্ট সার্ভিসেস এর চেয়ারম্যান ওসমান গনি মনসুরের হাতে শিশুদের সহায়তার জন্য ২০ হাজার টাকার একটি চেক তুলে দেওয়া হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসার পাশাপাশি ক্যান্সারে আক্রান্ত শিশুদের মানসিক সুস্থতা ও আনন্দের বিষয়টিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের মানসিক চাপ কিছুটা কমানো এবং তাদের মুখে হাসি ফোটানোই ছিল এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মো. আবু বকর সিদ্দিকী, কেবিনেট ট্রেজারার লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান, জিএলটি লায়ন মো. মুসা, জিএসটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন মো. হেলাল উদ্দিন আহমেদ, রিজিয়ন চেয়ারপার্সন (হেডকোয়ার্টার অ্যাডমিন) লায়ন জাহানারা বেগম, রিজিয়ন চেয়ারপার্সন (হেডকোয়ার্টার এক্টিভিটিস) লায়ন মো. হুমায়ুন কবির, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন হোমায়রা কবির চৌধুরী, জোন চেয়ারপার্সন১ লায়ন সাইফুল ইসলাম এবং জোন চেয়ারপার্সন লায়ন আবেদা বেগম। এছাড়া উপস্থিত ছিলেন লায়ন এ. এন. এম. বোরহান উদ্দিন চৌধুরী, লায়ন এস. . এম. শাহাদাত হোসাইন, লায়ন আনিসুল হক খান, লায়ন শিপ্রা বড়ুয়া, লায়ন দিদারুল আলম, লায়ন জানে আলম টিটু, লায়ন জোবেদা খানম, লায়ন শীলা মিত্র, লিও মো. দেলোয়ার হোসাইন সিয়াম।

তিন লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ বলেন, ক্যান্সারে আক্রান্ত শিশুদের চিকিৎসার পাশাপাশি তাদের মানসিক সুস্থতা নিশ্চিত করাও জরুরি। চিকিৎসার ব্যয় ও দীর্ঘমেয়াদি চিকিৎসার কারণে অনেক পরিবার আর্থিক ও মানসিক সংকটের মধ্যে পড়ে। এ অবস্থায় সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোকে শিশুদের পাশে এগিয়ে আসার আহ্বান জানান তারা। বক্তারা বলেন, অসহায় শিশুদের পাশে দাঁড়ানো লায়ন্স ক্লাবের মানবিক সেবার ধারাবাহিক অংশ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআলী মোহাম্মদ মাইজভান্ডারী (রহ.) স্মরণে মাহফিল