বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সৎসঙ্গ সংগঠন সৎসঙ্গ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আয়োজনে চবি কেন্দ্রীয় সরস্বতী জ্ঞান মন্দিরে সাপ্তাহিক বিশেষ সৎসঙ্গ অধিবেশন গতকাল রোববার অনুষ্ঠিত হয়। সান্ধ্যকালীন সৎসঙ্গ অধিবেশনের কর্মসূচিতে ছিল সমবেত প্রার্থনা, যাজন সংগীত, ইষ্টালোচনা ও নাম সংকীর্ত্তন। সঙ্গীত বিভাগের শিক্ষার্থী কৃষ্ণা নাথের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন চারুকলা বিভাগের শিক্ষার্থী তপব্রত রায়। অতিথি আলোচক ছিলেন চবি রসায়ন বিভাগের প্রফেসর ড. তাপসী ঘোষ রায়, সংস্কৃত বিভাগের প্রভাষক প্রশান্ত কুমার মন্ডল, চবি সৎসঙ্গের নির্বাহী পরিষদের সুকান্ত দত্ত, প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী পরিষদের প্রশান্ত ধর, পলাশ দত্ত, অনিত কমার নাথ, ছোটন দে, পলাশ দাশ, পলাশ ধর, কার্যকরী পরিষদের সভাপতি সাত্ত্বিক দাশ, কৃষ্ণা নাথ, সুবর্ণা মাহাতো ও মৃনাল মাহাতো। সঙ্গীত পরিবেশন করেন রোহিত শর্মা ও অর্নব রায়। প্রেস বিজ্ঞপ্তি।












