মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ৮০ লিটার চোলাই মদসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার বিকেলে মাতারবাড়ী ইউনিয়নের নতুন বাজারের পূর্ব পাশের একটি হোটেলের সামনে পুলিশ ও গ্রাম পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাতারবাড়ীতে চোলাই মদ সরবরাহের উদ্দেশ্যে তিন ব্যক্তি ওই এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদ মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজবাহ উদ্দীন মজিদীর কাছে খবর আসলে তিনি পুলিশ ও গ্রাম পুলিশকে খবর দিয়ে অভিযান পরিচালনা করেন। আটক ব্যক্তিরা হলেন, কঙবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা এলাকার মো. বেলালের ছেলে ছালামত উল্লাহ (৩২), রামু উপজেলার খুনিয়াপালং এলাকার আমির আলীর ছেলে মনজুর আলী (২৬) এবং একই উপজেলার টুংগার ডেফা এলাকার কামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ রিয়াজ (২৪)।













