কক্সবাজারে কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ নারী শিক্ষার্থী গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

কক্সবাজার সরকারি কলেজের দোলনচাঁপা মহিলা হোস্টেল থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ এক নারী শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে কক্সবাজার সদর মডেল থানার পুলিশের অভিযানে এই ইয়াবাসহ শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া নারী শিক্ষার্থী কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী এবং তার বাড়ি টেকনাফ উপজেলার হৃীলাতে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা কলেজ অধ্যক্ষের সহযোগিতায় অভিযান পরিচালনা করে।

প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানা যায়, হ্নীলা থেকে তার এক আন্টি পার্সেল যোগে ইয়াবাগুলো পাঠানোর পর তার হেফাজতে রাখে। ওসি আরও বলেন এই ঘটনার সাথে একটি চক্র জড়িত আছে। আরও তথ্য উপাত্ত যাচাইবাছাই শেষে ঘটনায় সে চক্রের সদস্যদের আটকের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধমাতারবাড়ীতে হোটেলের সামনে থেকে ৮০ লিটার চোলাই মদসহ আটক ৩