মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সভা

| বুধবার , ১৩ মে, ২০২৬ at ৭:৫২ পূর্বাহ্ণ

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের মাসিক সভা গত ১১ মে পাঁচলাইশ গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সভাপতি রেজাউল আলী জসীম চৌধুরী। কেন্দ্রীয় পর্ষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এম সামশুল আলম ও দিদারুল আলমের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পর্ষদ সহসভাপতি এ.ওয়াই. এমডি জাফর, সৈয়দ ফরিদ উদ্দিন আহমদ, কেন্দ্রীয় পর্ষদ সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল, সাহেদ আলী চৌধুরী, এসএম মোর্শেদুল আমিন, মোহাম্মদ হারেছ, শফিউল আজম নিজাম, এম মকসুদুর রহমান হাসনু, এসএম মহিবুল্লাহ, মো. রেজোয়ান নূর সিদ্দিকী উজ্জ্বল, মো. আশরাফুজ্জামান, এইচএম আলী আবরাহা দুলাল, আশরাফ সিদ্দিকী, মোহাম্মদ আজম, মোহাম্মদ নাসির উদ্দীন প্রমুখ। সভায় মাসিক প্রতিবেদন পাঠ করা হয় এবং বিগত সভার সিদ্ধান্তসমূহ অনুমোদিত হয়। সভায় আগামী ১৬ মে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় সম্মেলন উদযাপনের প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও সাংগঠনিক সেল, প্রচার ও মিডিয়া সেল, অর্থ ও হিসাব সেল, তাত্ত্বিক সেল সহ বিভিন্ন সেলের দায়িত্বশীল সদস্যগণ তাদের স্বস্ব সেলের সুবিধাঅসুবিধা ও ভবিষ্যত কর্মপন্থা তুলে ধরেন। শেষে মুনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিবুল হোসাইন।প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাজুস চট্টগ্রাম শাখার নির্বাচন বোর্ড ও আপিল বোর্ডের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধরিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২৪-২৭ সেপ্টেম্বর