মাইজভান্ডার দরবার শরীফে আগামী ২০ রবিউল আউয়াল জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল ও শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারীর (ক.) চান্দ্রবর্ষ ওফাত বার্ষিকী আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর ব্যবস্থাপনায় মাইজভাণ্ডার দরবার শরীফ শাহী ময়দানে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মাহফিলে উপস্থিত থাকার জন্য ভক্তদের প্রতি অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।









