ফটিকছড়ি তেলপারইস্থ সৈয়দ বাড়ি দরবার শরীফের উদ্যোগে আগামী ২৫ আগস্ট মঙ্গলবার সকাল ৮টায় জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত হবে। জশনে জুলুসে নেতৃত্ব দেবেন সৈয়দবাড়ি দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মজিআ.)। এ উপলক্ষে গাউসিয়া সমিতি বাংলাদেশের উদ্যোগে এক প্রস্তুতি সভা গতকাল শনিবার দরবারের বাগে হুদা খানকা শরীফে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা। তিনি বলেন, মহানবীর (দ.) দুনিয়ায় শুভাগমন আল্লাহ পাকের বড় অনুগ্রহ ও নিয়ামত। তাই কৃতজ্ঞতা হিসেবে আমরা জশনে জুলুস উদযাপন করি। এটি ইবাদতের অংশ বিশেষ। তিনি আগামী ২৫ আগস্ট অনুষ্ঠেয় জশনে জুলুসে সকলের অংশগ্রহণ কামনা করেন। সভায় আলোচনায় অংশ নেন, পীরজাদা মাওলানা সৈয়দ তৌছিফুল হুদা, চেয়ারম্যান জিয়া উদ্দিন জিয়া, ইউচুপ বাবুল, নুরুল আবচার, মাওলানা জাকারিয়া আনচারী, ফজলুল কাদের চৌধুরী, নাছির মেম্বার, মুনচুর সিকদার, শহিদুল্লাহ, মুহাম্মদ জসিম, মুহাম্মদ বাবর, মুহাম্মদ শাহজালাল, মাওলানা বেলাল, আবু জাফর, নাছির, সাইফু, হোসেন সওদাগর, মুহাম্মদ সাজ্জাদ, হাফেজ আবদুর রহমান, কে এম মহিউদ্দিন, জমিন উদ্দিন প্রমুখ। পরে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনায় মোনাজাত পরিচালনা করেন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মজিআ.)। প্রেস বিজ্ঞপ্তি।












