চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থা আয়োজিত ফিটনেস বার মহানগর স্কুল হ্যান্ডবল লিগে গতকাল শুক্রবার বালক ও বালিকাদের খেলা অনুষ্ঠিত হয়। বালক বিভাগের খেলায় নাসিরাবাদ সরকারি হাইস্কুল ৩–১ গোলে প্রবর্তক স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। গোল করেন বিজয়ী দলের শাহারিয়া ১ ও নুরুল বারী ২টি। প্রবর্তকের পক্ষে শফি ১টি গোল করেন। বালিকা বিভাগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বালিকা উচ্চ বিদ্যালয় ৩–২ গোলে নূরুল ইসলাম পৌর বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের মাহী ৩টি ও বিজিত দলের জুঁই ২টি গোল করেন। বালক বিভাগে মির্জা আহমেদ ইস্পাহানী উচ্চ বিদ্যালয় ৩–২ গোলে ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজকে পরাজিত করেন। বিজয়ী দলের হাবিবুল ৩টি এবং বিজিত দলের সিরাজুল ও সামিন ১টি করে গোল করেন। বালিকা বিভাগে ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ ১০–০ গোলে পন্থিছিলা উচ্চ বিদ্যালয়( (সীতাকুন্ড) কে পরাজিত করে। বিজয়ী দলের সাদিয়া ৭টি, নদী ৩টি বিজিত দলের তামান্না ১টি গোল করেন। বালক বিভাগের খেলায় টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয় ৯–০ গোলে কুমিরা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে মনসুর ৫টি, বিল্লাহ ৩টি এবং মিনহাজ ১টি গোল করেন। মির্জা আহমেদ ইস্পাহানী স্মৃতি ৬–৩ গোলে কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয় পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে পরশ ৪টি, হাবিব ২টি এবং বিজিত দলের পক্ষে মনসুর ৩টি গোল করেন। বালক বিভাগে মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজ ৫–১ গোলে প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোল করেন রাকিব ২টি, রায়হান, অর্ক ও অনিন্দ্য ১টি করে। বিজিত দলের রাহুল ১টি গোল পরিশোধ করেন। বালিকা বিভাগে মির্জা আহামদ ইস্পাহানী স্মৃতি বিদ্যালয় ৪–০ গোলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে জাফরিন ৩টি ও ফারিযা ১টি গোল করেন।













