নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ চট্টগ্রাম জেলার সাঁতার ইভেন্টের ম্যানেজার নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় সাঁতারু মো. মাহবুবুর রহমান সাগর। আগামী ১৯ মে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সুইমিংপুলে বিভাগীয় পর্যায়ে র্সাঁতার প্রতিযোগিতা শুরু হবে। উক্ত প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা দলের ১৬ জন সাঁতারু অংশ নেবে। চট্টগ্রাম জেলা সাঁতার দল ভাল ফলাফল করবে বলে ম্যানেজার সাগর আশ্বস্ত করেন। উল্লেখ্য উপজেলা পর্যায়ে তিনি সাঁতার উপকমিটির আহবায়ক ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।













