চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার আয়োজনে এবং ফোর এইচ গ্রুপের পৃষ্ঠপোষকতায় ফিটনেস বার মহানগর স্কুল হ্যান্ডবল লিগ (বালক–বালিকা) আজ ১৪ মে বৃহস্পতিবার লালদীঘির মাঠে বেলা ২.৩০ টায় শুরু হচ্ছে। বালক বিভাগে ৯টি দল এবং বালিকা বিভাগে ৮টি দল এ লিগে অংশ নিচ্ছে। হ্যান্ডবল লিগের উদ্বোধন করবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি থাকবেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী এবং ফোর এইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাওহর সিরাজ জামিল।













