মহানগর ব্যাডমিন্টন টুর্নামেন্টে আজ ৬টি ইভেন্টের ফাইনাল

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২ নভেম্বর, ২০২৬ at ১১:২০ পূর্বাহ্ণ

হোসেন মটরস মহানগর ব্যাডমিন্টন টুর্নামেন্টের সেমিফাইনাল গতকাল রোববার সম্পন্ন হয়েছে। আজ ২ নভেম্বর, সোমবার দুপুর ১.৩০ টা থেকে শুরু হবে টুর্নামেন্টের ৬টি ইভেন্টের ফাইনাল খেলা এবং বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী। গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত ৬টি ইভেন্টের সেমিফাইনালের মধ্যে ৩টি ইভেন্টের খেলা সম্পন্ন হয়। অবশিষ্ট ৩টি ইভেন্টের ম্যাচ এ রিপোর্ট লেখা পর্যন্ত চলমান ছিল। আজ সোমবার টুর্নামেন্টের ৬টি ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। দুপুর ১.৩০ টায়, বালক–অনূর্ধ্ব–১৪ ডাবলস কেডিএস বনাম কেডিএস, দুপুর ২টায় বালক–১৮ একক ফাইনাল, দুপুর ২.৩০টায় বালক অনূর্ধ্ব–১৮ ডাবলস ফাইনাল, দুপুর ২.৩০ টায় মহিলা ডাবলস ফাইনাল : কেডিএস বনাম ফেন্ডস ক্লাব, বিকাল ৩.৪৫ টায় ভেটার্ন উর্ধ্ব–৪৫ ডাবলস ফাইনাল,বিকাল ৪.৩০ টায় পুরুষ ডাবলস ফাইনাল অনুষ্ঠিত হবে। আজ ২ নভেম্বর,সোমবার বিকাল ৫টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও সভাপতি, চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থা হাসান মো. শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্পন্সর প্রতিষ্ঠান হোসেন মটরস ও হোসেন স্প্রিং এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান। ফাইনাল খেলায় ব্যাডমিন্টন প্রেমিক দর্শকদের মাঠে উপস্থিত থাকার জন্য টুর্নামেন্ট সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান অনুরোধ জানিয়েছেন।

গতকাল তৃতীয় দিনের খেলায় জিমনেশিয়ামে উপস্থিত ছিলেন মহানগর ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন কমিটির চেয়ারম্যান ও সিএমপি, উপ–পুলিশ কমিশনার (সিটিএসবি) সিএমপি গোলাম রুহুল কুদ্দুস, স্পন্সর প্রতিষ্ঠানে হোসেন মটরস ও হোসেন স্প্রিং এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান, ব্যাডমিন্টন কমিটির ভাইস চেয়ারম্যান ও এডিসি (সিএমপি) নিশান চাকমা, সিজেকেএস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, মহানগর ক্রীড়া সংস্থার সহ–সভাপতি মোঃ ইবাদুল হক লুলু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক ও ব্যাডমিন্টন কমিটির সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান, এ্যাডহক কমিটির সদস্য সেকান্দর কবির, মাহবুবর উল আলম মুকুল, সজীব বিকাশ বড়ুয়া টুটুল, দেবাশীষ বড়ুয়া, বীচ ভলিবল কমিটির চেয়ারম্যান সাইফুল আলম খান, কাবাডি কমিটির সম্পাদক হারুণ উর রশিদ, যুগ্ম সম্পাদক ফুটবল কমিটি মোহাম্মদ নাসির, ব্যাডমিন্টন কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, মেম্বার এডভোকেট হুমায়ন কবির হিমু, আবদুল গফুর পন্টি, আইনুল কবির জিতু, হায়দার খানসহ সহ সংস্থার কর্মকর্তা ও সদস্যসহ বিপুল সংখ্যক দর্শক।

পূর্ববর্তী নিবন্ধএনএমএইচএস ফুটবল টুর্নামেন্টে ব্যাচ ২০২৪ চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধএশিয়া কাপের সাফল্য নিয়ে দেশে ফিরল আর্চাররা