লায়ন্স জেলা ৩১৫– বি৪ বাংলাদেশের অক্টোবর সেবা মাসের সমাপনী অনুষ্ঠান এবং ২য় কেবিনেট মিটিং গত ৩১ অক্টোবর ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয় । প্রথম পর্বে সভাপতিত্ব করেন অক্টোবর সেবা মাসের চেয়ারম্যান এবং ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মো. আবু বক্কর সিদ্দিক। জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটনের পরিচালনায় রিজিয়ন চেয়ারপার্সন লায়ন নাসরিন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন নাজমুল হক । বিশেষ অতিথি ছিলেন গেট এরিয়া লিডার লায়ন কাজী সাইফুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন এলসিআইএফ ভাইস এরিয়া লিডার লায়ন মো. সাইফুল আলম শামীম, মাল্টিপল কাউন্সিল চেয়ারপার্সন লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু, সদ্য প্রাক্তন মাল্টিপল কাউন্সিল চেয়ারপার্সন লায়ন শফিকুল হক হীরা, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন পারভীন মাহমুদ, পিডিজি লায়ন নাজমুল হক, লায়ন রুপম কিশোর বড়ুয়া, লায়ন কবির উদ্দিন ভূঁইয়া, লায়ন মোস্তাক হোসাইন, লায়ন নাছির উদ্দিন চৌধুরী, লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী, লায়ন কোহিনুর কামাল, লায়ন হাসিনা খান, লায়ন মোস্তফা কামাল পাশা। উপস্থিত ছিলেন লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, লায়ন মো. জিল্লুর রহমান, লায়ন ডা. প্রকাশ কুমার চৌধুরী, লায়ন মোহাম্মদ মুসা, লায়ন হেলাল উদ্দীন আহমেদ, প্রফেসর ববি বড়ুয়া, অ্যাডভোকেট নুরুল ইসলাম, লায়ন মাহবুবুল হক খান, লায়ন এস জোহা চৌধুরী, লায়ন জাহাঙ্গীর মিয়া, লায়ন ওসমান গনি, লায়ন জি কে লালা, লায়ন অশেষ কুমার উকিল, লায়ন আশরাফুল আলম আরজু, লায়ন আবু মোর্শেদ, লায়ন তপন কান্তি দত্ত, লায়ন মো. নজরুল ইসলাম, লায়ন ইমতিয়াজ ইসলাম প্রমুখ। এই সময় জেলা গভর্নর অক্টোবর সেবা মাসে আর্তমানবতার সেবা কার্যক্রম পরিচালনা করার জন্য জেলার বিভিন্ন ক্লাব এবং লায়নদেরকে গভর্নর এপ্রিসিয়েশন এওয়ার্ড প্রদান করেন। জেলা গভর্নর তাঁর বক্তব্যে জেলার সকল লায়নদের কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন পুরো মাস জুড়ে সেবা কার্যক্রম পরিচালনা করার জন্য। এবং এই সার্ভিস মাসের কার্যক্রম নভেম্বর মাস পর্যন্ত বর্ধিত করার ঘোষণা দেন। প্রথম পর্বের ধন্যবাদ বক্তব্য রাখেন অক্টোবর সেবা মাসের সেক্রেটারি লায়ন সাব্বির আহমেদ।
পরবর্তীতে লায়ন্স জেলার ২য় কেবিনেট মিটিং অনুষ্ঠিত হয়। কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন। কেবিনেট সভায় জেলার আনুষঙ্গিক কর্মকান্ডের উপর ভিত্তি করে উপস্থাপিত কেবিনেট সেক্রেটারি রিপোর্ট এবং কেবিনেট ট্রেজারার আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। এই সময় জেলা গভর্নর লায়ন্স ইন্টারন্যাশনাল ইয়ুথ ক্যাম্প এবং ৩য় কেবিনেট মিটিং এর সময় এবং ভেন্যু জানুয়ারি ২০২৭ এ কঙবাজার এ অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ইন্টারন্যাশনাল ইয়ুথ ক্যাম্পের চেয়ারম্যান হিসেবে রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়ার্টার এডমিন লায়ন মো. শাহেদুল ইসলামের নাম ঘোষণা করেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।











