ভ্যাট রিটার্ন দাখিল করা যাবে ২৩ এপ্রিল পর্যন্ত

| বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

মার্চ মাসের মূল্য সংযোজন করভ্যাট বিবরণী বা রিটার্ন অনলাইনে দাখিল করা যাবে ২৩ এপ্রিল পর্যন্ত। আইন অনুযায়ী, প্রতিমাসের ভ্যাটের তথ্য পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে দাখিল করতে হয়। সেই সময় বাড়িয়ে গতকাল বুধবার আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ডএনবিআর।

আদেশে বলা হয়, পহেলা বৈশাখের ছুটি থাকায় এবং ইভ্যাট সিস্টেম আপগ্রেডেশনের কারণে ‘উদ্ভুত সমস্যা নিরসনে’ সময় বাড়ানো হয়েছে। গত দুই মাসেও এভাবে সময় বাড়ায় কর আদায়কারী এ সংস্থাটি। খবর বিডিনিউজের।

রোজার ঈদের দীর্ঘ ছুটি থাকায় ফেব্রয়ারি মাসের রিটার্ন জমার দেওয়ার সময় বাড়িয়ে ২৯ মার্চ নির্ধারণ করা হয়েছিল। জানুয়ারি মাসের ভ্যাট রিটার্ন দাখিলেও এক সপ্তাহ সময় বাড়ানো হয়েছিল। ওই সময় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারি ছুটি থাকায় জানুয়ারি মাসের ভ্যাট রিটার্ন জমার শেষ সময় এক সপ্তাহ বাড়িয়ে ২২ ফেব্রুয়ারি করেছিল এনবিআর। সময়মত রিটার্ন দাখিল না করলে মাসিক ৫ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসংবাদ প্রকাশের পর অভিযান, বালুভর্তি দুই ট্রাক জব্দ
পরবর্তী নিবন্ধনজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ