তোমায় আমি বাসবো ভালো
তার কি আবার দিন লাগে?
হোক না সেটা প্রতিক্ষণে
পূজা পার্বণ হোলির ফাগে!
ভালোবাসার আবির রঙে
রাঙিয়ে যখন দিতেই চাও,
আমার হৃদয় পূর্ণ করে
ভালোবাসায় ভরিয়ে দাও।
তোমায় আমি বাসবো ভালো
আশ্বাসে নয়, বিশ্বাসে!
তোমার জন্যে ভালোবাসা
থাকুক প্রতি নিঃশ্বাসে।











