ভারতে রাজধানী এক্সপ্রেসের বগিতে আগুন, ৬৮ যাত্রীকে উদ্ধার

| সোমবার , ১৮ মে, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

ভারতের কেরালা থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে আগুন লাগার ঘটনায় ৬৮ যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর বিডিনিউজের।

রোববার সকালে রাজস্থানের কোটার কাছে বগিতে আগুন লাগার ঘটনা ঘটে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি। ঘটনায় কেউ আহতও হয়নি বলে কর্মকর্তারা দাবি করেছেন। তারা বলেছেন, স্থানীয় সময় সকাল সোয়া ৫টার দিকে কোটার বিক্রমগড় আলোট রেলস্টেশনের কাছে ৬৮ যাত্রীকে বহন করা বি১ কোচটিতে আগুন ধরে যায়। ক্ষতিগ্রস্ত কোচটিকে ট্রেনের বাকি অংশ থেকে আলাদা করার পাশাপাশি নিরাপত্তার খাতিরে ট্রেনের ওভারহেড বৈদ্যুতিক লাইন তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। এক ভিডিওতে বিচ্ছিন্ন কোচটি থেকে গাঢ়, ঘন কালো ধোঁয়া বের হতে দেখা গেছে।

পূর্ববর্তী নিবন্ধসিন্ধু পানিচুক্তি নিয়ে আন্তর্জাতিক সালিশি আদালতের রায় প্রত্যাখ্যান ভারতের
পরবর্তী নিবন্ধমাদুরোকে বন্দি, ইরানে যুদ্ধ করে দেশে ফিরল মার্কিন রণতরী জেরাল্ড ফোর্ড