ভারতে বিমান দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক প্রকাশ

সব ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে বাংলাদেশ

| শুক্রবার , ১৩ জুন, ২০২৫ at ৫:৫৪ পূর্বাহ্ণ

ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্‌তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো শোক বার্তায় লিখেছেন, ‘আমদাবাদে ২৪২ জন যাত্রী বহন করা এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭–৮ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার মর্মান্তিক সংবাদে আমি গভীরভাবে শোকাহত। এই মর্মান্তিক ঘটনায় যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা জানাই।’ খবর বিডিনিউজের।

অধ্যাপক ইউনূস বলেন, এই দুঃসময়ে, আমাদের চিন্তা ও প্রার্থনায় রয়েছে দুর্ঘটনার শিকার ব্যক্তি ও তাঁদের প্রিয়জনরা। আমরা ভারতের জনগণ এবং সরকারের পাশে আছি। প্রয়োজনে সব ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছি।

পূর্ববর্তী নিবন্ধকোরবানির ঈদে ছাগল না দেয়ায় অপমান, গৃহবধূর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধ২৫ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ