আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের স্টেট অফ ওয়ার্কিং ইন্ডিয়া প্রতিবেদন অনুযায়ী, ভারতে এখন ২০ থেকে ২৯ বছর বয়সী ৬ কোটি ৩০ লাখ স্নাতক রয়েছে, যা ১৯৮৩ সালে ছিল মাত্র ৫০ লাখ। খবর বিডিনিউজের।
ভারতে প্রতি তিনজন বেকার তরুণের মধ্যে দুজনেরই স্নাতক ডিগ্রি রয়েছে। এর আগে ১৯৮৩ সালে এই সংখ্যা ছিল আটজনে মাত্র একজন। গত চার দশকে দেশটিতে উচ্চশিক্ষার ব্যাপক প্রসার ঘটলেও সেই অনুপাতে কর্মসংস্থান তৈরি হয়নি। আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের স্টেট অফ ওয়ার্কিং ইন্ডিয়া ২০২৬ প্রতিবেদন অনুযায়ী, ভারতে এখন ২০ থেকে ২৯ বছর বয়সী ৬ কোটি ৩০ লাখ স্নাতক রয়েছে, যা ১৯৮৩ সালে ছিল মাত্র ৫০ লাখ। একই সময়ে তাদের মধ্যে বেকারের সংখ্যা সাত লাখ থেকে বেড়ে ১ কোটি ১০ লাখে দাঁড়িয়েছে।











