বোয়ালখালীতে খাল থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

বোয়ালখালী প্রতিনিধি | শুক্রবার , ২৮ আগস্ট, ২০২৬ at ৬:১২ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। সালাউদ্দিন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরখিদিরপুর নবাব আলী চৌধুরী বাড়ির মৃত দেলা মিয়ার ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। গত বছর দেশে ফিরে ভ্যান চালানো শুরু করেন।

নিহতের স্ত্রী জোস্না আক্তার বলেন, সালাউদ্দিন প্রায়ই বাড়ির পাশের খালে মাছ ধরতেন। বুধবার দিবাগত রাত দুইটার দিকে তিনি ছন্দারিয়া খালে মাছ ধরতে বের হন। সকালে স্থানীয় লোকজন তাকে খালের ভাঙন রোধে দেওয়া ব্লকের ওপর উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসি-ট্রাক থেকে পড়ে স্রোতে তলিয়ে যাচ্ছিল শিশুটি, জেলেদের তৎপরতায় উদ্ধার
পরবর্তী নিবন্ধসংসদে এজে চৌধুরী কলেজ সরকারিকরণের দাবি সরওয়ার জামাল নিজামের