বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডীস্থ চৌধুরী পাড়ায় আবদুল নূর চৌধুরী স্মৃতি সংসদ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বোয়ালখালীর আবদুল নূর চৌধুরী স্পোর্টস জোনে গত ২১ আগস্ট বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করেন বোয়ালখালী পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল ডিজিএম প্রকৌশলী শ. ম মিজানুর রহমান। স্পোর্টস জোন পরিচালক রেজাউল করিম চৌধুরী (মুনছুর) এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী ব্যবসায়ী ক্রীড়ানুরাগী ইলিয়াছ চৌধুরী, আবদুল নূর চৌধুরী স্পোর্টস জোনের চেয়ারম্যান, সাবেক কৃতি ফুটবলার সাইফুদ্দিন চৌধুরী, ক্রীড়া সংগঠক ফুহাদ বিন হাকিম, স্পোর্টস জোনের কন্সালট্যান্ট স্কয়ার ফিট এর সিইও সরওয়ার উদ্দিন চৌধুরী, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সাইফুল্লাহ্ চৌধুরী প্রমুখ। টুর্নামেন্টে মোট ১৯টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়।












