বেড়াতে গিয়েছিল নানার বাড়ি, পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি | সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:২৬ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে উপজেলার চরণদ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আয়াতুল ইসলাম সাইহান উপজেলার শ্রীপুরখরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব জ্যৈষ্ঠপুরা গুচ্ছ গ্রামের মকবুল সওদাগরের বাড়ির প্রবাসী মমতাজ আলীর ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সাইহান সবার ছোট। সে স্থানীয় একটি মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র। শ্রীপুরখরণদ্বীপ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী বলেন, নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহানের মৃত্যু হয়েছে।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের কর্তব্যরত চিকিৎসক ডা. কান্তা অধিকারী বলেন, দুপুর ১টার পর পুকুরে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে আনা হয়। পরীক্ষানিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গুতে আরও ছয় জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৩
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় দুই টন চোরাই কয়লাসহ ২ সাম্পান জব্দ