বিভিন্ন সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে বক্তারা বেশি করে গাছ রোপণ এবং গাছের যত্ন নেওয়ার আহ্বান জানিয়েছেন।
নাজিরহাট কলেজ : হাটহাজারীর নাজিরহাট কলেজে ২০২৬ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গত সোমবার কলেজ মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জহির উদ্দীন ছিদ্দিকী শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি নওশীন আরজান হেলাল। প্রধান অতিথি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর দিনের ভবিষ্যৎ। একটি আধুনিক–উন্নত সমাজ ও জাতি গঠনে তাদেরকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হলে প্রথমে নিজেকেই আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য যথাযথ শিক্ষার কোন বিকল্প নেই। অধ্যাপক ড. দোলন কান্তি ভট্টাচার্য ও প্রভাষক মোসফেকা চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দীন, কাজী সাইফুল ইসলাম টুটুল এবং উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাহেদা ইকবাল চৌধুরী, সেলিম জাহাঙ্গীর, অধ্যাপক মোহাম্মদ গোলাম কিবরিয়া, অধ্যাপক লিটন ভট্টাচার্য এবং অধ্যাপক এস এম কাউছার। উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ নুরুল আলম, কাজী কামাল উদ্দীন ও মো. মঞ্জুর মিয়া প্রমুখ। এর আগে প্রধান অতিথি কলেজ আঙ্গিনায় ওষুধি গাছের চারা রোপণ করে কর্মসূচির সূচনা করেন। কলেজের প্রভাষক মো. দেলাওয়ার হোসেনের দোয়া ও মোনাজাত পরিচালনা শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অধ্যাপক রোজী মজুমদারের নির্দেশনায় ও প্রভাষক জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয় : হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন, সরকার দেশের পরিবেশের উন্নয়নে জলবায়ু পরিবর্তনের ঝুকি মোকাবেলায় দেশের প্রত্যন্ত অঞ্চলে বৃক্ষ রোপনের উদ্যোগ গ্রহণ করেছে। এই কর্মসূচি দেশের পরিবেশের উন্নয়নে এবং দেশের রাজস্ব উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলায় বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার জন্য ছাত্র–ছাত্রীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। লানিং এঙিলারেশন ইন সেক্রেন্ডারী এডুকেশন প্রজেক্ট মাউশি ঢাকা প্রকল্পের আওতায় গত ২৯ জুন হাটহাজারী মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপন, র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবু সৈয়দ হায়দারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সদীপ কুমার শীল, সিনিয়র শিক্ষিকা লিপি তালুকদার, হামিদা আক্তার চৌধুরী, শিরু আক্তার, শাপলা বড়ুয়া, পম্পি দাশ, সাদিকা সাবরিন, মুহাম্মদ নুরুল হুদা, ধনী চরণ শীল, মুহাম্মদ আমিনুল ইসলাম, উৎসব সেন গুপ্ত, তন্ময় লোদ, সুমাইয়া আক্তার, জবাশ্রী তালুকদার, মুহাম্মদ আজিম উদ্দিন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জান্নাতুল নিছা জিনান, জান্নাতুল মাওয়া সানজিদা, তাসপিয়া আলম, দিলরুবা আক্তার, উম্মে রায়সা, তাসমিয়া মুনতাহিনা, মেহেরিন নেচ্ছা, নিছাতুল ফারিহা, সিদরাতুল মুনতাহা, তাহমিনা হেলাল শিউলী, আফরা নাওয়ার, ইখলাসুর আলম তুলতুল, জেরিন আক্তার, সৈয়দা রাইসা রওশন, জয়ন্তিকা বিশ্বাস, শ্রেষ্ঠী বড়ুয়া প্রমুুখ।
সীতাকুণ্ডে বৃক্ষরোপণ : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ৫ বছরে ২৫ কোটি গাছের চারা লাগানোর লক্ষ্যমাত্রা এবং প্রতিজন শিশুকে প্রতিবছর বৃক্ষরোপণে সম্পৃক্ত করতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে গত সোমবার এ কর্মসূচি পালন করা হয়।এ উপলক্ষে উপজেলার ভাটিয়ারী হাজী তোবারক আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে আবার স্কুল মাঠে এসে শেষ হয়। র্যালি শেষে স্কুল আঙ্গিনায় ফলদ, বনজ এবং ওষুধি গাছের ছাড়া রোপণ করা হয়। লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশনের (লেইস) আওতায় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলীর সভাপতিত্ব্বে এতে বিশেষ অতিথি ছিলেন শাহ নেওয়াজ মো. আলী চৌধুরী, জাফর আহমদ, মো. ইসমাইল, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ সালাউদ্দিন।
পলোগ্রাউন্ড স্কুল : শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে লেইস প্রকল্পের আওতায় গত ২৯ জুন নগরের পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। দিনব্যাপী কর্মসূচিতে ছিল র্যালি, গাছের চারা রোপণ, দেয়ালিকা প্রকাশ, বিতর্ক প্রতিযোগিতা ও সেমিনার।
দুপুরে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান বিদ্যালয়ের হলরুমে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সম্প্রচার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জানে আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. আবদুল মান্নান, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মীর মোহাম্মদ আবদুল মোন্এম, সিনিয়র শিক্ষক মো. মেজবাহুল হক, কাঞ্চন কান্তি মহাজন, সৈয়দ মোহাম্মদ খালেদ, সীমা ভট্টাচার্য, রফরফে নূর ছিদ্দিকা, এস এম বোরহান উদ্দীন, শিপ্রা চৌধুরী, সুমাইয়া আক্তার জাহান, মোহাম্মদ যাহিদুল ইসলাম, চুমকি দত্ত ও মো. শাহিদ প্রমুখ।











