বেকার জেলে পরিবারের মাঝে চাল বিতরণ

| মঙ্গলবার , ৩ জুন, ২০২৫ at ১১:৩০ পূর্বাহ্ণ

লম্বা সময় ধরে সাগরে মাছ ধরা বন্ধ। ফলে জেলেরা যেতে পারছেনা সাগরে। আর তাতে বেকার অবস্থায় রয়েছে জেলেরা। সংকটে পড়েছে তাদের পরিবার। এমতাবস্থায় ২০২৪–২০২৫ অর্থ বছর সমুদ্রে মৎস্য আহরণে বিরত থাকা জেলে পরিবারকে মানবিক সহায়তা কর্মসূচি আওতায় বিজিএফ (চাল) বিতরণ করা হয়েছে। গত শনিবার উক্ত কর্মসূচির উদ্বোধন করেন মহানগর বিএনপির সদস্য মশিউল আলম স্বপন। এসময় উপস্থিত ছিলেন সদরঘাট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাউছার হোসেন বাবু, খোরশেদ আলম, জাতীয় মৎস্যজীবী সমিতি চট্টগ্রামের সভাপতি সুবল চন্দ্র দাস, ৩০ নং ওয়ার্ডের মৎস্যজীবী প্রতিনিধি উত্তম কুমার দাস, দোয়েল দাস, আজিজুল ইসলাম বাদল, সৈয়দ তসলিমুর রহমান, মাহবুবুল আলম মুকুল, আমির আহমদ, সিরাজ মিয়া মানু, মো. মানু, মো. জাহেদ, আবু তালেব লিটন, রবিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ২৪ জন দরিদ্র জেলে পেলেন ৪৮টি ছাগলসহ উপকরণ
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে ‘গরু চুরি’ করতে গিয়ে জনতার হাতে আটক যুবক