যমুনা অয়েল কোম্পানীর সাবেক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আশেক এলাহী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে রাজধানী ঢাকার বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি একমাত্র মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের বার্তা প্রধান মামুন আব্দুল্লাহর শ্বশুর। গতকাল শুক্রবার সকাল ১১টায় চট্টগ্রাম নগরীর হিলভিউ হাউজিং সোসাইটিতে প্রথম নামাজে জানাজা এবং গ্রামের বাড়ি বাঁশখালীর ছনুয়াতে বাদ আছর দ্বিতীয় জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আশেক এলাহী যমুনা অয়েল কোম্পানী লিমিটেডের ডিভিশনাল ম্যানেজার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর অবসরে ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।











