পশ্চিম কধুরখীলে ধর্মসভা

| শনিবার , ১১ মার্চ, ২০২৩ at ৫:১০ পূর্বাহ্ণ

বোয়ালখালীর পশ্চিম কধুরখীল কৈবর্তপাড়া শ্রী শ্রী রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে সার্বজনীন মহোৎসব উদযাপন উপলক্ষে এক ধর্মসভা ও অষ্টপ্রহর ব্যাপী মহানামযজ্ঞ গত ৪ মার্চ অনুষ্ঠিত হয়। সমাজব্রতী গোপাল দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলামিস্ট লায়ন ডাঃ দুলাল দাশ। ধর্মীয় বক্তা ছিলেন অধ্যাপক ঋদেশ চক্রবর্তী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রদীপ দে, শিক্ষক সত্যপ্রিয় শীল, রানু মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে প্রথম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত প্রথম স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা আশেক এলাহীর ইন্তেকাল
পরবর্তী নিবন্ধপণ্য পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়