বিলাসী ঘড়ি উপহার পেলেন শাকিব খান

| সোমবার , ১৫ জুন, ২০২৬ at ১১:১২ পূর্বাহ্ণ

বিলাসী ঘড়ি উপহার পেলেন শাকিব খান, দাম প্রায় ৭০ লাখ! বিশ্বখ্যাত সুইস ব্র্যান্ড রোলেক্সের একটি বিলাসবহুল ঘড়ি উপহার পেলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। খবর বাংলানিউজের।

আন্তর্জাতিক বাজারমূল্য অনুযায়ী ঘড়িটির দাম প্রায় ৭০ লাখ টাকার কাছাকাছি। বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠান চাঁদ তারার গুঞ্জনএ চমক হিসেবে এটি দেওয়া হয়। অনুষ্ঠানটির ধারণকালে উপস্থাপক চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থিতিতে শাকিব খানের হাতে তুলে দেওয়া হয় রোলেক্সের জনপ্রিয় মডেল জিএমটিমাস্টার টু রুট বিয়ার (রেফারেন্স ১২৬৭১৫সিএইচএনআর)। অনুষ্ঠানের বিশেষ অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম তার হাতে ঘড়িটি পরিয়ে দেন। উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব খান বলেন, এটি সাগর ভাইয়ের (ফরিদুর রেজা) পক্ষেই সম্ভব।

জীবনে অনেক উপহার পেয়েছি, তবে টাকার অঙ্কের দিক থেকে এটি অন্যতম বড়। আর ভালোবাসার দিক থেকে এই উপহার আমার কাছে অমূল্য। তিনি আরও জানান, কিছুদিন আগে ঘনিষ্ঠ এক পরিচিতজনের সঙ্গে একটি রোলেক্স ঘড়ি কেনার ইচ্ছার কথা শেয়ার করেছিলেন। সেই কথা কোনোভাবে অনুষ্ঠান সংশ্লিষ্টদের কাছে পৌঁছানোর পরই এই বিশেষ আয়োজন করা হয়। রোলেক্সের মডেলটি ১৮ ক্যারেট এভারোজ গোল্ড দিয়ে তৈরি। ঘড়িটির বডি ও ব্রেসলেট উভয়ই রোলেক্সের নিজস্ব গোল্ড অ্যালয় দিয়ে নির্মিত, যা দীর্ঘস্থায়ী উজ্জ্বলতা ও টেকসই বৈশিষ্ট্যের জন্য পরিচিত। রুট বিয়ার নামে পরিচিত এই মডেলের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর কালো ও চকোলেট ব্রাউন রঙের দ্বিরঙা সিরামিক বেজেল। পাশাপাশি এতে রয়েছে জিএমটি প্রযুক্তি, যার মাধ্যমে একই সময়ে একাধিক টাইম জোনের সময় দেখা যায়।

পূর্ববর্তী নিবন্ধহাবিবের নতুন গান ‘প্রেমের কলঙ্ক’
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিরোধিতায় ইরানে কট্টরপন্থিদের বিক্ষোভ