হাবিবের নতুন গান ‘প্রেমের কলঙ্ক’

| সোমবার , ১৫ জুন, ২০২৬ at ১১:১২ পূর্বাহ্ণ

নতুন মৌলিক গান নিয়ে আসছেন সংগীতশিল্পী ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ। গানের নাম ‘প্রেমের কলঙ্ক’। গানটির কথা লিখেছেন চলচ্চিত্র নির্মাতা ও গীতিকার এস এ হক অলিক। ‘প্রেমের কলঙ্ক’ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব নিজেই। খবর বিডিনিউজের।

গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। শিগগিরই গানটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন হাবিব। নতুন গান নিয়ে হাবিব বলেন, পরপর ফোক ফিউশন প্রকাশের পর মনে হল, এবার শ্রোতাদের জন্য আলাদা কিছু করা দরকার। সেই ভাবনা থেকেই ‘প্রেমের কলঙ্ক’ তৈরি করা।

পূর্ববর্তী নিবন্ধপর্দায় আসছে সোজন বাদিয়ার ঘাট
পরবর্তী নিবন্ধবিলাসী ঘড়ি উপহার পেলেন শাকিব খান