পর্দায় আসছে সোজন বাদিয়ার ঘাট

| সোমবার , ১৫ জুন, ২০২৬ at ১১:১১ পূর্বাহ্ণ

চলচ্চিত্রটি আগামী শীতে রিলিজ দেওয়া হবে বলে আশা করা যাচ্ছে। পর্দায় আসছে ‘সোজন বাদিয়ার ঘাট’, ৬০% শুটিং শেষ সোজন বাদিয়ার ঘাট’ সিনেমার দৃশ্য। পল্লীকবি কবি জসীমউদদীনের কাব্যগ্রন্থ সোজন বাদিয়ার ঘাট’ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন পরিচালক তানভীর মোকাম্মেল। খবর বিডিনিউজের। চলচ্চিত্রের ষাট ভাগ দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে বলে গ্লিটজকে জানিয়েছেন তিনি। শিগগিরই বাকি অংশের দৃশ্যধারণ শুরু হবে। পালগঞ্জের চান্দার বিল অঞ্চলে চলচ্চিত্রটির ষাট ভাগ শুটিং শেষ হয়েছে। শুটিংকৃত অংশের সম্পাদনার কাজও শেষ করা হয়েছে। বর্ষা মৌসুমে চলচ্চিত্রটির বাকী অংশের শুটিং কাজ শেষ করা হবে বলে আশা করছি, এখনো শুটিংয়ের তারিখ চূড়ান্ত হয়নি। চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তনয় বিশ্বাস, রাদিফা নারমিন, দিহান, শ্রেয়া বৈদ্য, চিত্রলেখা গুহ, কাজী রাজু, শাহ আলম দুলাল, আহসানুল হক মিনু, জয়িতা মহলানবিশ, সংগীতা চৌধুরী, দেবাশীষ ঘোষ, শুভাশীষ ভৌমিক, উত্তম গুহ, রিমু রোজা খন্দকার, সৈয়দ সাবাব আলী আরজু, টুনটুনি সোবহান, কাজী ইব্রাহীম, জহির বাচ্চু, ইকবাল আহমেদ প্রমুখ। ‘সোজন বাদিয়ার ঘাট’ এর চিত্রনাট্যও রচনা করছেন তানভীর মোকাম্মেল। চিত্রগ্রহণে রয়েছেন রাকিবুল হাসান, শিল্পনির্দেশক ও প্রধান সহকারী পরিচালক হচ্ছেন উত্তম গুহ। সিনেমার কাস্টিং ডিরেক্টর ও পোশাক পরিকল্পনার দায়িত্বে রয়েছেন চিত্রলেখা গুহ।

পূর্ববর্তী নিবন্ধস্বাভাবিক হতে মাঠে ফিরছেন নাঈম
পরবর্তী নিবন্ধহাবিবের নতুন গান ‘প্রেমের কলঙ্ক’