বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে সাহিত্য আড্ডা ও তথ্যচিত্র প্রদর্শনী

| মঙ্গলবার , ৩০ জুন, ২০২৬ at ৫:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সরকারি গণগ্রন্থাগারে সাহিত্য আড্ডা ও তথ্যচিত্র প্রদর্শনী গত ২৭ জুন পাবলিক লাইব্রেরি পাঠকক্ষে গ্রন্থাগারের পরিচালক দিলীপ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন যশোদা নগেন্দ্র নন্দী আবাসিক মহিলা কলেজের সহকারী অধ্যাপক কৃষ্ণা দাশ, বিজয় স্মরণী কলেজের সহকারী অধ্যাপক শুক্লা রাণী দেবী ও লায়ন বাসু চৌধুরী। তথ্যচিত্র প্রদর্শন করেন গ্রন্থাগারের সিনিয়র সহকারী পরিচালক ঋষিকেশ পাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন পলাশ কান্তি নাথ রণী। বক্তারা বলেন, সাহিত্য হলো মানবজীবন, সমাজ, অনুভূতি ও চিন্তাধারার এক নান্দনিক ও সুবিন্যস্ত লিখিত রূপ। মানুষ যা ভাবে, অনুভব করে এবং কল্পনা করেতা যখন সুসংবদ্ধ ও সুমধুর ভাষার মাধ্যমে লিখিত আকারে প্রকাশ পায় এবং তা মানুষের মনে আনন্দ ও ভাবের সঞ্চার করে, তখন তাকে সাহিত্য হয়ে উঠে। আড্ডায় অংশ নেন টিটু মল্লিক, নান্টু কান্তি দেব নাথ, অভ্র চৌধুরী, চুমকি চৌধুরী, অনুস্মৃতা চৌধুরী, পাপড়ী রুদ্র, প্রেমা চৌধুরী, কনিকা চৌধুরী। শেষে ফল উৎসবের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনার্সিং খাতের উন্নয়নে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মেয়র
পরবর্তী নিবন্ধফরহাদাবাদে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প