বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য পিএফইসি গ্লোবালের ‘গ্লোবাল এডুকেশন এক্সপো’ ৪ আগস্ট

| বৃহস্পতিবার , ১৬ জুলাই, ২০২৬ at ১০:২৫ অপরাহ্ণ

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য ‘গ্লোবাল এডুকেশন এক্সপো’ আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান পিএফইসি গ্লোবাল। আগামী ৪ আগস্ট চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ আয়োজন অনুষ্ঠিত হবে।

এক্সপোতে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেবেন। শিক্ষার্থীরা তাঁদের সঙ্গে সরাসরি কথা বলে ভর্তি প্রক্রিয়া, বিষয় নির্বাচন, শিক্ষাব্যয়, বৃত্তির সুযোগ, ভিসা প্রক্রিয়া, ভবিষ্যৎ কর্মজীবনের সম্ভাবনা এবং পড়াশোনা শেষে কাজের সুযোগ সম্পর্কে জানতে পারবেন।

আয়োজকদের ভাষ্য, এক্সপোতে তাৎক্ষণিক যোগ্যতা মূল্যায়ন, বিনা মূল্যে ভর্তি ও ভিসাসহায়তা, বৃত্তির সুযোগ এবং বিভিন্ন দেশে পড়াশোনা শেষে কাজের সুযোগ বিষয়ে পরামর্শ দেওয়া হবে। অংশগ্রহণকারীদের জন্য থাকবে আকর্ষণীয় উপহারও।

এক্সপো উপলক্ষে বিশেষ কিছু অফারের ঘোষণা দিয়েছে পিএফইসি গ্লোবাল। অনুষ্ঠানে তাৎক্ষণিকভাবে ভর্তি সম্পন্ন করলে শিক্ষার্থীরা পাবেন ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার একটি পাওয়ার ব্যাংক। এ ছাড়া অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর জন্য আইইএলটিএস ও পিটিই প্রস্তুতি কোর্সে ৫০ শতাংশ ছাড় থাকবে। পিএফইসি গ্লোবালের মাধ্যমে সফলভাবে ভিসা পাওয়া শিক্ষার্থীদের উপহার হিসেবে দেওয়া হবে একটি অ্যাকশন ক্যামেরা।


পিএফইসি গ্লোবালের কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্চশিক্ষার জন্য সঠিক দেশ ও বিশ্ববিদ্যালয় নির্বাচন অনেক শিক্ষার্থীর জন্য কঠিন হয়ে পড়ে। এ কারণে গ্লোবাল এডুকেশন এক্সপোর মাধ্যমে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে।


আয়োজকদের মতে, বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থা, বৃত্তির সুযোগ, ভর্তি প্রক্রিয়া ও ভবিষ্যৎ কর্মজীবনের সম্ভাবনা সম্পর্কে একই ছাদের নিচে জানার সুযোগ করে দেবে এ এক্সপো।

এক্সপোতে অংশগ্রহণ ও নিবন্ধনসংক্রান্ত বিস্তারিত তথ্য পিএফইসি গ্লোবালের অফিস, কল সেন্টার, ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট থেকে জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০