বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে সামার স্পোর্টস ফেস্টিভ্যালের পুরস্কার বিতরণ

| শুক্রবার , ১৫ মে, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ও এলাইড কম্পিউটার স্ট্রিম (এসিএস) ক্লাবের সহযোগিতায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. সালাহউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. হযরত আলী মিয়া, রেজিস্ট্রার ইনচার্জ ড. এস.এম শোয়েভ। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র নাঈম উদ্দিন তুষারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এলাইড কম্পিউটার ষ্ট্রিম (এসিএস) ক্লাবের উপদেষ্টা ও শিক্ষক মো. মনজুর আলম। শিক্ষক তানজি আহমেদ চৌধুরী তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, সেন্ট্রাল স্পোর্টস ক্লাবের আহবায়ক ও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক সৌমেন চক্রবর্তী প্রমুখ। তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেটে অপ্রতিরোধ্য ৩৯ চ্যাম্পিয়ন, ধ্রুবক ৪৩ রানার্স আপ, ফুটবলে অপ্রতিরোধ্য ৩৯ চ্যাম্পিয়ন, ধ্রুবক ৪৩ রানার্স আপ, লুডুতে নুসরাত জাহান চ্যাম্পিয়ন, মো. আতাউল রানার্স আপ, দাবায় ইরফান মুনির চ্যাম্পিয়ন, মো. হৃদয় উল ইসলাম রানার্স আপ, ক্যারামে আব্দুল্লাহ আল রিদুয়ান চ্যাম্পিয়ন, নাইম আল কাইয়ুম রানার্স আপ, ফুটবলে মো. আকিফ চ্যাম্পিয়ন, মো. সাদমান রানার্স আপ, ফ্রি ফায়ার প্রতিযোগিতায় মো. সাবিত চ্যাম্পিয়ন, মো. সাজিদ রানার্স আপ, ক্রিকেটে ম্যান অব দি ম্যাচ ও সেরা বোলার নির্বাচিত হন মো. মাশকাত, টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন মো. তাসনিম, ফুটবলে ম্যান অব দি ম্যাচ মো. শিহাব উল্লাহ, মো. মাশকাত টুর্নামেন্টে সেরা খেলোয়াড় এবং মো. সুফিয়ান সেরা গোলরক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করে।

পূর্ববর্তী নিবন্ধমাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন
পরবর্তী নিবন্ধনতুন ফুটবল রেফারীজ প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ