বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে গত শনিবার সীতাকুণ্ডের ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে বৈজ্ঞানিক সেমিনার ও র্যালি অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. ইফতেখার আহমদ। বক্তব্য রাখেন ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মামুনুর রশীদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. আরিফুল ইসলাম। বক্তারা ম্যালেরিয়ার উপর সর্বশেষ গাইড লাইনভিত্তিক চিকিৎসা সম্পর্কে অবহিত করেন। ম্যালেরিয়া দিবসে এবার প্রতিপাদ্য ‘ম্যালেরিয়া নির্মূলে দৃঢ় প্রতিজ্ঞ : আমরাই পারব, আমাদেরকেই করতে হবে’। প্রেস বিজ্ঞপ্তি।












