বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির স্প্রিং সেশনের ভর্তিকৃত ছাত্র–ছাত্রীদের নবীন বরণ ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস.এম শোয়েভের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মনজুরুল কিবরীয়া। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. হযরত আলী মিয়া। ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সরোয়ার উদ্দিন স্বাগত বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. সালাহউদ্দিন চৌধুরী, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান জাহেদ বিন রহিম, আইন বিভাগের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, ইংরেজী বিভাগের চেয়ারম্যান মো. আজিম উদ্দিন, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসির সিলমী, প্রক্টর ইনচার্জ ড.মোহাম্মদ সিরাজ মিয়া, আইকিউএসির পরিচালক রানা করন প্রমুখ। ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক নওরীন আফরিন, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের তাসনোভা তাহসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে নবাগত ছাত্র–ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন আরিফ আলী, উম্মুল ওয়ারা মোহাইরা, মাইশা মান্নান তাশফিয়া, জেরিন মুসাররাত নূর, ফারজানা আকতার কারিনা, ইমরান উদ্দিন। বর্তমান ছাত্র–ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন নিজামুল হক আলমদার, মো. মোশারফ হোসেন, শাহরিয়ার তৌফিক নাদিম, সাদিয়া তামান্না, শাকিলা আফসান প্রমুখ। প্রধান অতিথি বলেন, পৃথিবীতে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে সব চেয়ে যেটি বড় প্রয়োজন সেটি হচ্ছে নিজের একাগ্রতা। শুধুমাত্র সার্টিফিকেট অর্জনের জন্য আপনাকে উচ্চ শিক্ষা গ্রহন করলে হবে না নিজেকে তৈরী করতে হবে দেশপ্রেমিক একজন মানবিক মানুষ হিসেবে। তাই বৈশ্বিক এই যুগে প্রতিযোগিতাশীল এই বিশ্বে নিজেকে যদি দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে না পারো তাহলে অবশ্যই প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। স্ব স্ব ক্ষেত্রে তোমাদের এই স্বপ্নকে পূরণ করতে হলে নিজেদের শিক্ষিত দক্ষ মানব সম্পদ হিসেবে তৈরী করত হবে। প্রেস বিজ্ঞপ্তি।













