বিআইটিআইডি হাসপাতালে ম্যালেরিয়া নিয়ে বৈজ্ঞানিক সেমিনার

| সোমবার , ২৭ এপ্রিল, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে গত শনিবার সীতাকুণ্ডের ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে বৈজ্ঞানিক সেমিনার ও র‌্যালি অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. ইফতেখার আহমদ। বক্তব্য রাখেন ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মামুনুর রশীদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. আরিফুল ইসলাম। বক্তারা ম্যালেরিয়ার উপর সর্বশেষ গাইড লাইনভিত্তিক চিকিৎসা সম্পর্কে অবহিত করেন। ম্যালেরিয়া দিবসে এবার প্রতিপাদ্য ‘ম্যালেরিয়া নির্মূলে দৃঢ় প্রতিজ্ঞ : আমরাই পারব, আমাদেরকেই করতে হবে’। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ভার্সিটির স্প্রিং সেশনের ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের নবীন বরণ
পরবর্তী নিবন্ধপশ্চিম ডাবুয়া গণিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান