বায়েজিদে ভাঙা হচ্ছে পাঁচ ভবনের অংশ, মালিককে জরিমানা

অনুমোদিত নকশা লঙ্ঘন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ at ৬:০৫ পূর্বাহ্ণ

অনুমোদিত নকশা লঙ্ঘন করে নির্মিত পাঁচটি ভবনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সিডিএ। গতকাল চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন। এ সময় অথরাইজড অফিসার১ কাজী কাদের নেওয়াজসহ সিডিএর ইমারত পরিদর্শকগণ উপস্থিত ছিলেন।

অভিযানকালে পাঁচটি ভবনের নকশা বহির্ভূতভাবে নির্মিত অংশ ভেঙে ফেলার কাজ শুরু করা হয়। ভবনের মালিকদের কাছ থেকে আদায় করা হয় জরিমানা। কয়েকটি ভবন সিলগালা করে দেয়া হয়। সিডিএ চেয়ারম্যান প্রকোশলী নুরুল করিম জানান, একটি বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে আইন লঙ্ঘন করে কোনো ধরনের ভবন নির্মাণের সুযোগ দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রাথমিকের শিক্ষার্থীদের পাটের ব্যাগ-পোশাক দেবে সরকার
পরবর্তী নিবন্ধচকরিয়ায় তামাক ক্ষেতে যুবকের মরদেহ