রাউজানে ৯০ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

রাউজান প্রতিনিধি | বুধবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:০৩ পূর্বাহ্ণ

রাউজানে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীর ৯০ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পৌরসদরের ফকিরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহতুল ইসলাম।

জানা যায়, ব্যবসায়ী আরফান সিকদার অনুমোদনহীনভাবে সার মজুত ও বিক্রি করছিলেন।

অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত তার সারের গুদামে অভিযান চালায়। সেখানে অভিযোগের সত্যতা পাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রাহতুল ইসলাম বলেন, অধিক মুনাফার আশায় ওই ব্যবসায়ী অনুমোদনহীনভাবে সার মজুত ও বিক্রি করছিলেন। এ ধরনের কর্মকাণ্ডে যারা জড়িত হবেন, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু
পরবর্তী নিবন্ধবাংলাদেশের অর্থনৈতিক পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীল করল মুডি’স